জাতীয় দলের ফিল্ডিং কোচ ফিল্ডিং কোচ সুইফট
ঢাকা: জাতীয় দলের ফিল্ডিং কোচ নিশ্চিত হয়ে গেছে। জেসন জেমস সুইফটের সঙ্গে পাকা কথা সেরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি।
রোববার বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ বাংলানিউজকে বলেন,“ফিল্ডিং কোচ নিশ্চিত হয়ে গেছেন। তবে কবে আসছেন তা বলেননি। হয়তো সেটাও জানিয়ে দিবেন।”
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বর্তমানে ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন। খেলোয়াড় প্রফাইল খুব বেশি সমৃদ্ধ নয়। অস্ট্রেলিয়ান কেপিটাল টেরিটরির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি।
৪০ বছর বয়সী এই ক্রিকেট কোচ বাংলাদেশের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিদ্ধ হয়েছেন। কোচ ও পারফরমেন্স বিশেষজ্ঞ হিসেবে তিনি ইংলিশ কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারে ছয় মৌসুমে ধরে কাজ করেছেন।
এদিকে বোলিং কোচ হিসেবে ভ্যাঙ্কাটশ প্রসাদকে পেতে চেষ্টা করছে বিসিবি। আলোচনার অগ্রগতি হলেও এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি বলে জানান বিসিবি সিইও।




0 comments:
Thanks for Comment