Showing posts with label Jobs. Show all posts
ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশারফ হোসেন এ তথ্য জানান। লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ হয়েছেন বলে তিনি জানান।
পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_0417143842.pdf) ফল পাওয়া যাচ্ছে।
এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে BCS লিখে স্পেস দিয়ে ৩৩ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
ওয়েবসাইটে জানানো হয়েছে, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ মে অথবা কাছাকাছি কোনো সময়ে শুরু হবে। প্রথমদিকে কারিগরি, পেশাগত পদের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত ২০১২ সালের ২৯ ফেব্রয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন। এতে ২৮ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়।
এরপর গত ডিসেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৯ হাজার ৭৪৬ জন চাকরি প্রত্যাশী অংশ নেন।
প্রকাশিত ফলে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে সাত হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়েছেন।
 ৩২ তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট ২ হাজার ৫৯২ জন প্রার্থী কৃতকার্য হয়েছেন। 
 বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশেষ এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি, নারী ও উপজাতীয় কোটায় লোক নিয়োগ করা হয়েছে। এর আগে ২০১১ সালের ১৯ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রজ্ঞাপন জারি করে। ৩২তম বিসিএসে ১৪টি কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৪৮৯ জন কর্মকর্তা নিয়োগ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষ এ বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৩৩১ জন ও ডেন্টালে নিয়োগ দেওয়া হবে ৪৪ জনকে।
৩২ তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল দেখতে এখানে ক্লিক করুন 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৩তম বিসিএসে আবেদন করার জন্য বিকল্প একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটির ঠিকানা http://bpsc.teletalk.com.bd
পিএসসির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, মূল ওয়েবসাইটিতে কারিগরি সমস্যা থাকায় পরীক্ষার্থীরা বিকল্প এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন।
গতকাল বুধবার ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথমবারের মতো অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
এবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০ ও পুলিশে ৮৯ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৫৮২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। কারিগরি ক্যাডারের মধ্যে দুই হাজার ৫৭২ জন চিকিত্সকসহ মোট দুই হাজার ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক হিসেবে নেওয়া হবে ৭১৯ জনকে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলো অনলাইনকে জানান, চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সূত্র: দৈনিক প্রথম আলো,১ মার্চ ২০১২,
Copyright © 2013 MEDIA INFO