আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সর্বকালের সেরা টেস্ট একাদশের তালিকায়।

দুবাই: ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগসহ আরও অনেক ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সর্বকালের সেরা টেস্ট একাদশের তালিকায়। অনলাইন ভোটের মাধ্যমে এই তালিকা থেকে চূড়ান্ত দল নির্বাচিত করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
টেস্টে ২০০০তম ম্যাচকে সামনে রেখে পরিচালিত হচ্ছে এই ভোট। ঐতিহাসিক এ ম্যাচে আগামী ২১ থেকে ২৫ জুলাই লর্ডসে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
সমর্থক ও ক্রিকেট ভক্তদের সেরা টেস্ট দল নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছে আইসিসি। ছয় শ্রেনীতে বিভিক্ত সংস্থার মনোনীত ৬০জন ক্রিকেটারের মধ্য থেকে স্বপ্নের টেস্ট দল বেছে নিতে পারবেন সমর্থকরা।
সংক্ষিপ্ত তালিকা থেকে সমর্থকরা দুইজন ওপেনার, তিনজন মিডলঅর্ডার ব্যাটসম্যান, একজন উইকেরক্ষক, তিনজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নির্বাচিত করবেন একাদশের জন্য। দল নির্বচানের জন্য অংশগ্রহণকারীরা ভোট দিতে পারবেন আইসিসির ওয়েবসাইটে।
স্বপ্নের দল (টেস্ট) সংক্ষিপ্ত তালিকা:
উদ্বোধনী  ব্যাটসম্যান: জিওফ বয়কট, সুনীল গাভাস্কার, গর্ডন গ্রিনেজ, ডেসমন্ড হেইনেস, জ্যাক হোপস, লেন হাটন, হানিফ মোহাম্মদ, বীরেন্দ্র শেবাগ, হার্বাট সুটক্লিফ ও ভিক্টর ট্রুপার।
মিডলঅর্ডার ব্যাটসম্যান: ডন ব্রাডম্যান, গ্রেগ চ্যাপেল, ওয়ালি হাম্মন্ড, জর্জ হেডলে, ব্রায়ান লারা, জাবেদ মিঁয়াদাদ, গ্রায়েম  পোলক, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস ও শচীন টেন্ডুলকার।
অল-রাউন্ডার: ইয়ান বোথাম, কপিল দেব, অ্যাবি ফাকনার, রিচার্ড হাডলি, জ্যাক ক্যালিস, ইমরান খান, কেইথ মিলার, উইলফ্রেড রোডেস, গ্যারি সোবার্স ও ফ্রাঙ্ক ওয়ারেল।
উইকেটরক্ষক: লেস অ্যামেস, মার্ক বাউচার, জেফ ডুজন, গডফ্রে ইভান্স, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালান নট, রড মার্শ, ক্লাইড ওয়ালকট ও ওয়াসিম বারি।
ফাস্ট বোলার: কাটলি অ্যাম্ব্রস, সিডনি বার্নেস, মাইকেল হোল্ডিং, ডেনিস লিলি, রয় লিন্ডওয়াল, মালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রা, ফ্রেড ট্রুম্যান, কোটলি ওয়ালশ ও ওয়াসিম আকরাম।
স্পিনার: বিশেন বেদি, রিচি বেনাউদ, ল্যান্স গিবস, ক্লারি গ্রিমিট, জিম লেকার, অনিল কুম্বলে, মুত্তিয়া মুরালিধরন, বিল ও’রেইলি, ডেরেক আন্ডারউড ও শেন ওয়ার্ন।

0 comments:

Thanks for Comment

Copyright © 2013 MEDIA INFO