সুস্থ আছেন আর্জেন্টিনার সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনা।
বুয়েন্স আইরেস: পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বলেছেন সুস্থ আছেন আর্জেন্টিনার সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনা। দেশটির গণমাধ্যম জানায়, সড়ক দুর্ঘটনায় আহত হন ৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও তার বান্ধবী ভেরোনিকা ওজেদা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের কাছে তার গাড়ি ও বাসের মধ্যকার সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। দুর্ঘটনার পর তার শহর ইজেইজা (উপশহর) থেকে হাসপাতালে নেওয়া হয় ম্যারাডোনাকে। হাসপাতালের কর্মকর্তারা জানান, পুরোপুরি সুস্থ আছেন ম্যারাডোনা। এছাড়া পরীক্ষা-নিরীক্ষা চলছে তার বান্ধবী ভেরোনিকার।
হাসপাতালের পরিচালক ওস্কার সিকো স্থানীয় বেতারকে বলেন,“তারা পুরোপুরি সুস্থ। যদিও আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে তার (ম্যারাডোনা) বান্ধবীর।”




0 comments:
Thanks for Comment